https://newsbdc.com/sara-desh/mv9v7dm2oc
পর্যটকদের জন্য সুখবর, আবারও সাজেক ভ্রমণের সুযোগ
পর্যটকদের ভ্রমণের জন্য আবারও উন্মুক্ত ঘোষণা করা হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সাজেকের সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার ঘোষণা দেয় জেলা প্রশাসন।
এর আগে, গত রোববার (১১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ২৫ মিনিট আগে
জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই সময় সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে, ‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন দাবি তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। পরে দুপুরে পর্যটকদের সাজেকে যাতায়াতের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করা হলে বিপাকে পড়েন পর্যটকেরা।
আরও পড়ুন
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৫৩ মিনিট আগে
পরিস্থিতির কারণে পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ জেলা প্রশাসনের ঘোষণায় আবারও সাজেকের পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণের জন্য উন্মুক্ত হলো। এতে পর্যটকদের সাজেক ভ্রমণের সুযোগ পুনরায় চালু হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।