ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

ঢাকায় তিন মাসে লিগ্যাল এইডের সহায়তায় জামিন পেলেন ২৪০ হাজতি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১: ৪৯
ঢাকায় তিন মাসে লিগ্যাল এইডের সহায়তায় জামিন পেলেন ২৪০ হাজতি
সংগৃহীত

অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড)। ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় গত তিন মাসে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, জামিন পেয়েছেন ২৪০ জন হাজতি।

তাঁদের বেশির ভাগই রিকশাচালক, দিনমজুর, পোশাকশ্রমিক ও গৃহকর্মী।

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে চার ধরনের সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো হলো—আইনি পরামর্শ, সরকারি খরচে মামলা পরিচালনা, আইনজীবীর ফি ও মামলার আনুষঙ্গিক খরচ বহন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আপস-মীমাংসা। জমিজমা, পারিবারিক বিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের মামলায় এ সেবা পাওয়া যায়।

আরও পড়ুন

পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৫ মিনিট আগে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আওতায় দেশের প্রতিটি জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী, নির্ধারিত আয়সীমার নিচে থাকা ব্যক্তি, কর্মক্ষমতাহীন, ভূমিহীন, অসহায়, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণির মানুষ বিনা মূল্যে আইনগত সহায়তা পাওয়ার যোগ্য। এ ছাড়া কারাগারে আটক ব্যক্তিরাও এ সহায়তার জন্য আবেদন করতে পারেন। নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচারের শিকার ব্যক্তিরা আয়সীমা বিবেচনা ছাড়াই এ সহায়তা পান।

ঢাকা জেলার লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সায়েম খান বলেন, অনেক হাজতি জানেন না যে সরকার তাঁদের বিনা মূল্যে আইনজীবী নিয়োগের সুযোগ দেয়।

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৪ ঘণ্টা আগে টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল

তিনি বলেন, কারাগারে লিগ্যাল এইড ক্লিনিক রয়েছে। সেখানে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। টাকার অভাবে কেউ যেন বিনা বিচারে কারাগারে আটকে না থাকেন, সেটিই তাঁদের লক্ষ্য।

সায়েম খান আরও বলেন, আইনি পরামর্শ, সরকারি খরচে মামলা পরিচালনা, আইনজীবীর ফি ও মামলার আনুষঙ্গিক খরচ বহন এবং এডিআরের মাধ্যমে আপস-মীমাংসার সুযোগ রয়েছে। জমিজমা, পারিবারিক বিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে এ সহায়তা পাওয়া যায়।

তিনি জানান, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় অবস্থিত লিগ্যাল এইড অফিসে সরাসরি গিয়ে অথবা জাতীয় হেল্পলাইন ১৬৬৯৯ নম্বরে (টোল ফ্রি) কল করে সহায়তা চাওয়া যায়। অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৪ ঘণ্টা আগে পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী

ঢাকা জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন বলেন, সমাজে প্রচলিত ধারণা রয়েছে যে আদালতে গেলে বিপুল অর্থ খরচ হয় এবং মামলার পেছনে ছুটতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হয়ে পড়ে। এ ভয়ের কারণে অনেকেই অন্যায় সহ্য করলেও আইনের আশ্রয় নিতে চান না।

তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্যই সরকারি খরচে আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন

সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর ৫ ঘণ্টা আগে সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর

লিগ্যাল এইড অফিসে যেসব সুবিধা পাওয়া যায়

বিনামূল্যে আইনি পরামর্শ: যেকোনো আইনি সমস্যায় অফিসে গিয়ে কোনো ফি ছাড়াই আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়া যায়।

বিনা খরচে মামলা পরিচালনা: জমিজমা, পারিবারিক সমস্যা, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলায় যোগ্য ব্যক্তিরা সরকারি খরচে আইনি সহায়তা পেতে পারেন।

আইনজীবীর ফি ও আনুষঙ্গিক খরচ: অনুমোদিত সহায়তার আওতায় মামলা পরিচালনা ও আইনজীবীর ফিসহ সংশ্লিষ্ট খরচ সরকার বহন করে। প্যানেল আইনজীবীকে ব্যক্তিগতভাবে অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ৭ ঘণ্টা আগে রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর): আদালতে মামলা পরিচালনার পরিবর্তে মধ্যস্থতার মাধ্যমে আপস-মীমাংসার সুযোগ রয়েছে। এতে সময় ও অর্থ সাশ্রয় হতে পারে।

কারা এই সুবিধা পাবেন

আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্তা, মানব পাচারের শিকার নারী ও শিশু, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অর্থের অভাবে আইনজীবী নিয়োগে অক্ষম ব্যক্তিরা নির্ধারিত শর্ত অনুযায়ী সরকারি আইনগত সহায়তার জন্য আবেদন করতে পারেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন