ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
সারা দেশ

উখিয়ায় রিসোর্টে আগুন, ‘আমার সাইফকে ফিরিয়ে দাও’ বলে নারীর আকুতি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২: ৩৯
উখিয়ায় রিসোর্টে আগুন, ‘আমার সাইফকে ফিরিয়ে দাও’ বলে নারীর আকুতি
সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত রিসোর্টের সামনে এক নারীর আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলতে শোনা যায়, ‘আমার সাইফকে আইন্না দাও।’

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ওই নারীর আহাজারির ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৩ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

জানা গেছে, পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন ওই নারী। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে। ভিডিওতে তাঁকে ‘সাইফ’ নামের একজনকে খুঁজতে এবং তাঁকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাতে দেখা যায়। তবে সাইফ ওই নারীর কী সম্পর্কের, কিংবা তিনি অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৫ ঘণ্টা আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ চলাকালে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২৩ অক্টোবর ২০২৬ পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন।

এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন