ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সাংবাদিক এস এম মুন্না আর নেই সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল রিয়ালের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার সুযোগ বার্সেলোনার মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় চার্জশিট গ্রহণ পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন
সারা দেশ

মাতুয়াইলে গ্যারেজে আগুন, পুড়ল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৪: ৩৪
মাতুয়াইলে গ্যারেজে আগুন, পুড়ল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
সংগৃহীত

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙ্গর’ নামের একটি বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ২৪ মিনিট আগে টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) বাসটি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে নেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। এতে বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায় এবং ভেতরের আসনগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে সেগুলো আর ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৫২ মিনিট আগে পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় শনিবার বাসটি সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে পাঠানো হয়েছিল। পরদিন সকালে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগলে তা জবির বাসেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর ১ ঘণ্টা আগে সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর

তিনি আরও বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বাসটির ক্ষয়ক্ষতির দায়ভার গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে।

তারেক বিন আতিক আশা প্রকাশ করেন, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মেরামত সম্পন্ন করতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন