ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের
সারা দেশ

আত্মসমর্পণ করে কারাগারে চট্টগ্রামের কিশোর গ্যাং নেতা বগা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৬: ১৮
আত্মসমর্পণ করে কারাগারে চট্টগ্রামের কিশোর গ্যাং নেতা বগা
সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানায় দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ওয়াকিল হোসেন বগা। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৪ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে ওয়াকিলের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৭ ঘণ্টা আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন বগা একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন এবং দলীয় প্রভাব ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তারের জন্য খোঁজ করছিল পুলিশ।

সর্বশেষ গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালান পুলিশ সদস্যরা। তবে ওই সময় তাকে সেখানে পাওয়া যায়নি।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২৩ অক্টোবর ২০২৬ পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

পরদিন সাংবাদিকদের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, ওয়াকিল নগর ভবনে ছিলেন না। তার দুই ভাই মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় ওয়াকিলকে সন্ত্রাসী নয়, বরং ‘জুলাই যোদ্ধা’ বলে দাবি করেন মেয়র।

এ ঘটনার দিনই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি নয়, সিটিএসবি) শাখায় বদলি করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন