ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
সারা দেশ

আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, পরিবারের পাশে ডেপুটি স্পিকার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৬: ৩৭
আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, পরিবারের পাশে ডেপুটি স্পিকার
সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা ও পরিবারের সদস্যদের জন্য পোশাক তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডেপুটি স্পিকারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা নিহত সাংবাদিকের পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেন।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ২ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রূপসী বাংলা (আইপি) টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। সাবেক সেনাসদস্য আলিফ ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করতেন তিনি।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৪ ঘণ্টা আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

স্বামীকে হারিয়ে শোকাহত আনন্দিতা সাংমা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। যারা আমার দুই সন্তানকে এতিম করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২৩ অক্টোবর ২০২৬ পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

এদিকে, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দলীয়ভাবেও তাঁরা এই পরিবারের পাশে থাকবেন।

সহায়তা প্রদানকালে দুর্গাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন