https://newsbdc.com/sara-desh/mvuuegb7ju
নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েও মিলছে না ইলিশ, হতাশ পটুয়াখালীর জেলেরা
পটুয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাতে ছোট ট্রলার নিয়ে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া অধিকাংশ জেলে ফিরেছেন অল্পসংখ্যক ইলিশ নিয়ে। এতে হতাশা প্রকাশ করেছেন তাঁরা।
তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত এক সপ্তাহ আগে গভীর সাগরে যাওয়া কিছু জেলে ফিরেছেন কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ নিয়ে। শুধু ইলিশ নয়, তাঁদের জালে সামুদ্রিক অন্যান্য মাছের প্রাচুর্যও দেখা গেছে।
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৯ ঘণ্টা আগে
এদিকে শুক্রবার সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে জেলার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুর। তবে বাজারে ইলিশের দাম কমেনি।
নিলামের মাধ্যমে প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা এবং জাটকা ইলিশ ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে।
আরও পড়ুন
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৯ ঘণ্টা আগে
গভীর সাগর থেকে মাছ ধরার সব ট্রলার তীরে ফিরলে ইলিশের দাম কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ইলিশের নির্বিঘ্ন প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।