ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সারা দেশ

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটকেরা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২: ১২
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটকেরা
সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনায় আশপাশের হোটেলে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কের একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার ৪ ঘণ্টা আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান ৭ ঘণ্টা আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। ভোরে আগুন লাগার খবরে হোটেলগুলোতে থাকা পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বাসা ও হোটেলকক্ষ থেকে বেরিয়ে নিরাপদে সড়কে অবস্থান নেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন