https://newsbdc.com/sara-desh/mwama57v3e
বেড়িবাঁধে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে ককটেল উদ্ধার, ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করতে এসআরইউ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে ককটেল পড়ে থাকার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিরাপত্তার স্বার্থে বস্তুটি ঘিরে রাখা হয়। পরে সেটি নিষ্ক্রিয় করার জন্য এসআরইউ বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।