https://newsbdc.com/sara-desh/mwitn0v5om
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মধ্যরাতে মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করে। তবে সিঁড়িতে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে মোটরসাইকেল থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটিও শনাক্ত করেছে পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।