ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা
সারা দেশ

প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, মুসলিম রীতিতে বিয়ে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ০৫
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, মুসলিম রীতিতে বিয়ে


জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। ৩ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার ৩ ঘণ্টা আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার

নার্গিস আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরিচালক হিসেবে কাজ করেন। বাংলাদেশে এসে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

জ্যাকি ও নার্গিসের পরিচয় হয় নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে জ্যাকির সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল তাঁর বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান ৬ ঘণ্টা আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান

পরিচয়ের পর জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তাঁরা। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথনের একপর্যায়ে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।

জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পেতেই চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। বিয়ে করতে পেরে আনন্দিত জ্যাকি জানান, নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।

আরও পড়ুন

রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন ১৮ ঘণ্টা আগে রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয় হয়। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। জ্যাকি তাঁকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ায় এখন স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ২৩ নভেম্বর ২০২৬ পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দে সময় কাটছে জ্যাকির। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়-স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর দেবগ্রাম এলাকায় কৌতূহল ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনও এ বিয়েতে আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনা পরিবারের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করার পাশাপাশি প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন