ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
সারা দেশ

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে বন্ধ ৩১ কারখানা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২: ৫৮
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে বন্ধ ৩১ কারখানা


মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলছিল। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাস লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ৩ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। তবে কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

একপর্যায়ে ভোগড়া এলাকার পাঁচটি কারখানাসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা দলবদ্ধভাবে কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকটি স্থানে শ্রমিকদের সড়কের পাশে ও বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নিতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের জেরে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ভোগড়া এলাকার পাঁচটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে আসেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন