https://newsbdc.com/sara-desh/mwlpvpwjs9
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৭ ইউনিট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের দাবি, রান্নার সময় চুলা থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। বস্তির ঘরগুলো টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। ঘর থেকে কোনো মালামাল উদ্ধার করতে পারেননি বলে জানান তাঁরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।