https://newsbdc.com/sara-desh/mwn57d045o
গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
গাজীপুর মহানগরীর পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পুবাইল থানার করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির পূবাইলের তালটিয়া এলাকার আহমেদ হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি নেটওয়ার্কিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন জাকির। পথে করমতলা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে অটোরিকশাসহ চালক সুবলকে (৩০) আটক করেন।
পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।