https://newsbdc.com/sara-desh/mwn5rwzh2r
টেলিটকের সাপ্তাহিক অফার, ১৩ টাকায় মিলবে ১ জিবি ইন্টারনেট
গ্রাহকদের জন্য সাপ্তাহিক বিশেষ ইন্টারনেট অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। অফারের আওতায় প্রতি শুক্র ও শনিবার মাত্র ১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
টেলিটকের বিজ্ঞপ্তি অনুযায়ী, অফারটি যতবার খুশি ততবার নেওয়া যাবে। অর্থাৎ, নির্ধারিত দুই দিনে গ্রাহকেরা একাধিকবার এই প্যাকেজ কিনতে পারবেন।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ২ ঘণ্টা আগে
১ জিবি ইন্টারনেট প্যাকেজটি পেতে মোবাইল থেকে ১১১২০২৪# ডায়াল করতে হবে। এ ছাড়া ১৩৮ টাকা রিচার্জের মাধ্যমেও অফারটি নেওয়ার কথা জানিয়েছে টেলিটক।
অফারটি শুধু শুক্রবার ও শনিবার ব্যবহারের জন্য প্রযোজ্য। এটি উপভোগ করতে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত জানতে গ্রাহকদের টেলিটকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।