ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

এক অর্থবছরেই বদলে গেল চিত্র, রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ৩২
এক অর্থবছরেই বদলে গেল চিত্র, রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক
সংগৃহীত

গত অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তবে মাত্র এক অর্থবছরের ব্যবধানে অবস্থান বদলেছে কেন্দ্রীয় ব্যাংকের। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ডলারের চাহিদা ও বাজার পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত রিজার্ভ থেকে প্রায় ৪২ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫৭০ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। বিপরীতে চলতি অর্থবছরের ১৪ নভেম্বর পর্যন্ত বিক্রি করেছে প্রায় ৪২ কোটি ডলার। অর্থাৎ, আগের অর্থবছরে বাজার থেকে ডলার তুলে নেওয়া কেন্দ্রীয় ব্যাংককেই এখন বাজারে ডলার সরবরাহ করতে হচ্ছে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনেও এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ৫৭০ কোটি ডলার কিনেছিল। ওই সময়ে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি। অন্যদিকে, চলতি অর্থবছরে ১৪ নভেম্বর পর্যন্ত বিক্রি করা হয়েছে ৪২ কোটি ডলার।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

কেন্দ্রীয় ব্যাংকের এ অবস্থান পরিবর্তনের পেছনে বৈদেশিক মুদ্রাবাজারে চাহিদা ও সরবরাহের পরিবর্তনকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। গত অর্থবছরে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছিল। ফলে বিনিময় হারে অযাচিত অস্থিরতা ঠেকাতে বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়ানোর সুযোগ তৈরি হয়।

তবে চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং আসন্ন রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেইন খান এনপিবি নিউজকে বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সীমিত পরিসরে ডলার বিক্রি করা হয়েছে। একই সঙ্গে রিজার্ভের অবস্থাও ভালো রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

তবে ডলারের চাহিদা বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্যাংকার। তাঁদের মতে, দেশে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড পর্যায়ে থাকলেও ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক নয়। বিশেষ করে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ৪ শতাংশের ঘরে এবং শিল্পের প্রয়োজনীয় পণ্যের আমদানি কমে যাওয়ার পরও ডলারের বাড়তি চাহিদার কারণ অনুসন্ধান করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২০ সালের জুনের পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে মোট ৩ হাজার ৫৩৫ কোটি ডলার বিক্রি করেছিল। একই সময়ে বাজার থেকে কিনেছিল ১ হাজার ২৩৩ কোটি ডলার। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের সেপ্টেম্বরে আবার ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন