ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, সপ্তাহজুড়ে বেড়েছে ৫.২ শতাংশ

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২: ১৮
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, সপ্তাহজুড়ে বেড়েছে ৫.২ শতাংশ
সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা। তবে দিনের দরপতন সত্ত্বেও পুরো সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৭৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩ দশমিক ২৯ ডলারে নেমেছিল।

তবে পুরো সপ্তাহের হিসাবে স্পট স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এতে গত আগস্টের পর চলতি সপ্তাহে স্বর্ণের সবচেয়ে ভালো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির রেকর্ড হওয়ার পথে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৪ দশমিক ৯০ ডলারে লেনদেন শেষ করেছে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন