ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

ভেঙে চুরমার অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭: ২৮
ভেঙে চুরমার অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা
সংগৃহীত

উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের কারণে এ খাত পুনরুদ্ধারে প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা ঘাটতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অর্থনীতিকে সচল করতে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো বিনিয়োগ, সরকারি ব্যয়, ভোগব্যয় ও রপ্তানি আয় বৃদ্ধি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক একটি প্যাকেজ ঘোষণা করেছে, যার এক-পঞ্চমাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য শুমারি ও যাচাই-বাছাই চলছে জানিয়ে তিতুমীর বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং দরিদ্র মানুষের ভোগব্যয় বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

বিভিন্ন অর্থনৈতিক সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চীন ও জাপানের বিনিয়োগ উদ্যোগও অর্থনীতিতে আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে সরকার ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে।

রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করা এবং ভ্যাট আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্বের কোনো তথ্য গোপন করা হচ্ছে না। তথ্য প্রকাশের প্রক্রিয়া নিয়মিত করা হচ্ছে।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

এনবিআরের পরিসংখ্যান ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আইবাস++ থেকে প্রতিদিন তথ্য পাওয়া গেলেও সমন্বয়ের কারণে তা প্রকাশে কিছুটা সময় লাগে। পুরোনো ঘাটতি কাটিয়ে ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করা হবে।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন