https://newsbdc.com/business-economy/mwlvs0ad84
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (প্লানিং, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার উইং) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’-এর বিধান অনুযায়ী তাঁর এ পদোন্নতি কার্যকর হবে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে
পদোন্নতির পর তাঁকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।