ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন ও কিস্তি পরিশোধ করা যাবে অনলাইনে

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ৫২
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন ও কিস্তি পরিশোধ করা যাবে অনলাইনে

কোনো ধরনের জামানত ছাড়াই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এ ঋণের আবেদন, অর্থ গ্রহণ এবং কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করে গত ৯ নভেম্বর এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনায় স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঋণের আবেদন ও অর্থ গ্রহণ করা যাবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে।

এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।

ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

এ স্কিমে প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণসেবার আওতায় আনা। বিশেষ করে যাদের পক্ষে জামানত দিয়ে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ব্যাংক মনে করে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। একই সঙ্গে মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকিং লেনদেনে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও গতি পাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন