https://newsbdc.com/business/mwiqziypj3
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের মাধ্যমে মালিকপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকরের সুযোগ পাচ্ছে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে
এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।
সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাঁদের কেউ কেউ আবার কারখানা চালুর কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
আগামী সোমবার (১৬ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব জমা দেবে বলে জানান বিজিএমইএ সভাপতি। তবে প্রস্তাবিত মজুরির পরিমাণ কত হতে পারে, সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকেরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। তবে উৎপাদন চালানো সম্ভব না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধ করতে হতে পারে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এসব বিক্ষোভের মধ্যে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে। এতে দেশের অন্যতম বৃহৎ রপ্তানি আয়ের খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে।
রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন। পরে তাঁদের অনেকেই কাজে ফিরে যান।
এদিকে সাধারণ ছুটি ঘোষণার পর ‘ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড’সহ কয়েকটি কারখানার শ্রমিকেরা ফটকের বাইরে জড়ো হয়ে অবস্থান নেন। অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।