ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

আইসিসিবিতে তিন দিনব্যাপী তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ০০
আইসিসিবিতে তিন দিনব্যাপী তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী


সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। এফ টাচ ইভেন্টস লিমিটেডের আয়োজনে তিনটি প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হবে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

আয়োজকদের তথ্যমতে, উৎপাদনকারী, সরবরাহকারী, আমদানিকারক, উদ্যোক্তা, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, প্রকৌশলী, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী ও সাধারণ দর্শনার্থীরা এসব প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

একই ছাদের নিচে দেখা যাবে কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জার সামগ্রী, লাইটিং, ফার্নিচার, দরজা, ফার্নিচার ফিটিংস, পর্দা, হোম অটোমেশন এবং ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যারসহ বিভিন্ন প্রযুক্তি ও পণ্য।

তিনটি প্রদর্শনীর মধ্যে ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’-এ গুরুত্ব পাবে আধুনিক কিচেন সলিউশন, ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার, কার্টেন, হোম অটোমেশন ও লাইফস্টাইল পণ্য। এ প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন। প্রতিষ্ঠানটি তাদের মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, প্রিমিয়াম কাউন্টারটপ, সিন্টারড স্টোন, কিচেন ফিটিংস, অ্যাপ্লায়েন্স ও স্টোরেজ সলিউশন প্রদর্শন করবে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত ইমরান খান বলেন, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দক্ষ জনবল ও নিজস্ব উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। দেশের কিচেন ক্যাবিনেট শিল্পকে আন্তর্জাতিক মান ও পরিচিতিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও তাঁরা কাজ করছেন। তাঁর মতে, এ প্রদর্শনী নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।

অন্যদিকে, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’-এ ফার্নিচার উৎপাদনের সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ এবং কাঠ ও ধাতুপ্রযুক্তির বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে। এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশন (এমটিএস)। ফার্নিচার, দরজা, ইন্টেরিয়র ও কিচেন ক্যাবিনেট প্রস্তুতকারীরা এখানে আধুনিক যন্ত্রপাতি ও উৎপাদনপ্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নঈমুল হোসেন খান বলেন, এবারের ফার্নিটেক এক্সপো উডওয়ার্কিং ও ফার্নিচার খাতের উদ্যোক্তা, প্রস্তুতকারক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে।

তিনি জানান, ফার্নিচার খাতে সিএনসি প্রযুক্তি ও ডিজাইনে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করতে এবং তাঁদের কাজের স্বীকৃতি দিতে একটি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার তিনটি বিভাগে বিজয়ীদের জন্য যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। ২১ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

এদিকে, ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’-এ সাইনেজ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য প্রদর্শিত হবে। এতে চীন ও বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, প্রদর্শনীতে ইন্টেরিয়র প্রযুক্তি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজের পাশাপাশি ইন্টেরিয়র খাতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হবে। এসব প্রযুক্তি দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার দেবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রদর্শনীগুলোর উদ্বোধন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম এম জসিম উদ্দিনের।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হবে না।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন