https://newsbdc.com/business/mwiz4py154
প্রথম প্রান্তিকে ওরিয়ন ফার্মার লোকসান কমেছে ১৩.৩৩ শতাংশ
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ওরিয়ন ফার্মার সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৩০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান ৪ পয়সা বা ১৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৬৫ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৫৫ পয়সা বা ৮৪ দশমিক ৬২ শতাংশ।
কোম্পানিটি জানিয়েছে, সরবরাহকারীদের বিল পরিশোধ এবং পরিচালন ব্যয় মেটানোর ক্ষেত্রে কার্যকর নগদ ব্যবস্থাপনার কারণে নগদ অর্থপ্রবাহ বেড়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সা। গত ৩০ জুন এ পরিমাণ ছিল ৮৪ টাকা ১৫ পয়সা। সে হিসাবে তিন মাসে এনএভি কমেছে ১ টাকা ১৯ পয়সা বা প্রায় ১ দশমিক ৪১ শতাংশ।
অন্যদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত বাদে ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ৭৫ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন এ পরিমাণ ছিল ৭৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রেও তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ১ টাকা ২২ পয়সা বা প্রায় ১ দশমিক ৬০ শতাংশ।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।