ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

বেস্ট হোল্ডিংসের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ০১
বেস্ট হোল্ডিংসের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা


সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য থেকে এ কথা জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, স্পন্সরদের হাতে থাকা ৪৯ কোটি ২১ লাখ শেয়ার বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৯১ টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভার স্থান পরবর্তী সময়ে এজিএম নোটিশের মাধ্যমে জানানো হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরে তা ছিল ৩০ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭ পয়সা বা ২৩ দশমিক ৩৩ শতাংশ।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ডাইলুটেড ইপিএস হয়েছে ২০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৮ পয়সা। সে হিসাবে ডাইলুটেড ইপিএস কমেছে ৮ পয়সা বা ২৮ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছর শেষে তা ছিল ৫৩ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২১ পয়সা বা শূন্য দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে তা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ কমেছে ৮ পয়সা বা ৫ দশমিক ৭৬ শতাংশ।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন