ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

কোটি টাকার লেনদেনে রিফাইনারিকে বৈধতার গোপন তৎপরতা!

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১: ১২
কোটি টাকার লেনদেনে রিফাইনারিকে বৈধতার গোপন তৎপরতা!

অভিযোগ রয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষ কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে এসপিএলের পক্ষে ইতিবাচক প্রতিবেদন তৈরির চেষ্টা চলছে। এ লক্ষ্যে তদন্ত কমিটির সদস্যরা রবিবার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অনুসন্ধানে এসপিএলের আবেদন নাকচের একটি চিঠির তথ্য পাওয়া গেছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা চিঠিটির স্মারক নম্বর ২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯। তারিখ ১৬ নভেম্বর ২০২৫।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে এসপিএলের ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আবেদন বিবেচনার সুযোগ নেই। চিঠির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর আওতায় এসপিএলকে কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। ফলে তাদের আবেদন বিবেচনার সুযোগ নেই।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

মন্ত্রণালয়ের এমন স্পষ্ট সিদ্ধান্ত থাকার পরও বিপিসির বর্তমান তদন্ত কমিটি এসপিএলকে অনুমতি দেওয়ার পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গঠিত দুটি তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে এসপিএলের কার্যক্রমে বিভিন্ন জালিয়াতি ও অসংগতি খুঁজে পেয়েছিল। দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটিকে অনুমতি না দেওয়ার পক্ষে জোরালো সুপারিশও করেছিল ওই কমিটি দুটি। কিন্তু আগের তদন্তের তথ্য ও প্রতিবেদন আড়াল করে গত ১০ নভেম্বর তড়িঘড়ি করে সাত সদস্যের নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বিপিসির অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি, এসপিএলকে বৈধতা দেওয়ার উদ্যোগ সফল করতে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাসংবলিত চিঠিটি ফাইল থেকে সরিয়ে নতুন করে অনুমোদনের পথ তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

সূত্রের অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারির বড় ধরনের কার্যক্রম চালানো এবং বিপিসির অনুমতি না নিয়ে শত শত কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানির মতো বিষয়গুলোও তদন্ত কমিটি এড়িয়ে যাচ্ছে। রবিবার রাত ৩টা ও সোমবার রাত ১১টা পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান বিপিসির কার্যালয়ে কমিটির সদস্যদের অবস্থান এবং বৈঠককে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের দুটি তদন্ত কমিটি যেখানে অনিয়ম ও জালিয়াতির তথ্য পেয়েছিল, সেখানে নতুন কমিটির রাতভর বৈঠক করে ইতিবাচক প্রতিবেদন তৈরির চেষ্টা সন্দেহের জন্ম দিয়েছে। অভিযোগগুলো সত্য হলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একটি বিতর্কিত রিফাইনারিকে বৈধতা দেওয়ার উদ্যোগ দেশের জ্বালানি খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

এ অবস্থায় রাতের আঁধারে তদন্ত প্রতিবেদন তৈরির তৎপরতা এবং অর্থ লেনদেনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন