ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি বন্ধ শিল্পকারখানা চালু ও আইনশৃঙ্খলা উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শীতে কাঁচা হলুদ খাওয়ার ৫ সম্ভাব্য উপকারিতা, জেনে নিন নিয়ম বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি
জীবনযাপন

সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ২১: ৪০
সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি
সংগৃহীত

পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। শুরু হয়েছে জাহাজ চলাচল। এখন পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণের পাশাপাশি রাতেও থাকতে পারবেন। তবে সেন্ট মার্টিনে যাওয়ার আগে জাহাজের টিকিট, ভাড়া, ট্রাভেল পাস, আবাসন ও পরিবেশ সংরক্ষণের নিয়ম সম্পর্কে জেনে রাখা জরুরি।

আগেই জাহাজের টিকিট কাটুন

সেন্ট মার্টিন ভ্রমণের দিন-তারিখ ঠিক হলে আগেই জাহাজের টিকিট সংগ্রহ করুন। এতে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার ঝামেলা এড়ানো যাবে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করা যায়।

আরও পড়ুন

শীতে কাঁচা হলুদ খাওয়ার ৫ সম্ভাব্য উপকারিতা, জেনে নিন নিয়ম ১ ঘণ্টা আগে শীতে কাঁচা হলুদ খাওয়ার ৫ সম্ভাব্য উপকারিতা, জেনে নিন নিয়ম

যেসব জাহাজে যেতে পারবেন

ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করার আগে চলতি মৌসুমে কোন কোন জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে, তা জেনে নিন। এ মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে প্রায় ১০টি জাহাজ চলাচলের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ।

জাহাজের ভাড়া কত

জাহাজে আসনের ধরন ও সুবিধা অনুযায়ী ভাড়ার পার্থক্য হয়। সাধারণ সিট, বিজনেস চেয়ার, মোজার্ট চেয়ার, বেড ও কেবিনের সুবিধা অনুযায়ী যাওয়া-আসার টিকিটের দাম ৩ হাজার ৫০০ টাকা থেকে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। টিকিট কাটার আগে আসনের ধরন, ভাড়া ও প্রাপ্যতা যাচাই করে নিন।

আরও পড়ুন

ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন ৪ ঘণ্টা আগে ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন

ট্রাভেল পাস নিতে হবে

সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের ট্রাভেল পাস প্রয়োজন হবে। তবে আলাদাভাবে নিবন্ধনের জন্য পর্যটকদের ঝামেলা পোহাতে হবে না। জাহাজের টিকিট বুকিংয়ের পর নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সম্পন্ন করবে।

আগে থেকেই রিসোর্ট বুকিং দিন

সেন্ট মার্টিনে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। দ্বীপে পৌঁছে আবাসন খোঁজার পরিবর্তে যাওয়ার আগেই হোটেল বা রিসোর্ট বুকিং করে রাখা ভালো। এতে পৌঁছানোর পর সময় নষ্ট হবে না।

আবাসনের ধরন ও সুযোগ-সুবিধা অনুযায়ী ভাড়ার পার্থক্য রয়েছে। ভালো মানের হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা হতে পারে। স্ট্যান্ডার্ড মানের হোটেলে ৪ থেকে ৬ হাজার টাকা এবং ইকোনমি হোটেল ও রিসোর্টে ১ হাজার ৫০০ থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে থাকার ব্যবস্থা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা? ৭ ঘণ্টা আগে বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা?

হোটেল বুকিংয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিশেষ অফার বা ছাড় আছে কি না, তা দেখে নিতে পারেন।

ভ্রমণে যা মনে রাখবেন

সেন্ট মার্টিনে গেলে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন।

আরও পড়ুন

পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ৭ ঘণ্টা আগে পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন। সৈকতে উচ্চ শব্দ করা, রাতে দীর্ঘসময় আলো জ্বালিয়ে রাখা এবং বারবিকিউ পার্টি আয়োজন থেকে বিরত থাকুন। সৈকতে মোটরচালিত যানবাহন না চালিয়ে চাইলে বাইসাইকেল ব্যবহার করতে পারেন।

সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখতে পর্যটকদের দায়িত্বশীল আচরণ জরুরি।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Travel নিয়ে আরও পড়ুন