https://newsbdc.com/national-capital/mvjelsbmkq
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৬৬ জন, তেজগাঁওয়ে ৯৫ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
সাংবাদিক এস এম মুন্না আর নেই ৩ মিনিট আগে
ডিএমপি জানায়, অভিযানে বিভিন্ন আলামতের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন এবং চারটি চাকু।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।