ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সাংবাদিক এস এম মুন্না আর নেই সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল রিয়ালের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার সুযোগ বার্সেলোনার মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় চার্জশিট গ্রহণ পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন
বাংলাদেশ

দুর্গাপূজায় মাধবপুরের ১১৯ মণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৬: ৩৬
দুর্গাপূজায় মাধবপুরের ১১৯ মণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সরকারি চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার উপজেলার ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

সাংবাদিক এস এম মুন্না আর নেই ৩ মিনিট আগে সাংবাদিক এস এম মুন্না আর নেই

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।

আরও পড়ুন

মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ৪১ মিনিট আগে মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

সংসদ সদস্য আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার।’ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন ১ ঘণ্টা আগে জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায়, অঞ্জন বনিক, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামা কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ কাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদলের আহ্বায়ক কবির খান চৌধুরীসহ পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন