ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সাংবাদিক এস এম মুন্না আর নেই সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল রিয়ালের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার সুযোগ বার্সেলোনার মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় চার্জশিট গ্রহণ পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন
বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় ৩৮ জেলার ১১১ এমপিকে মৎস্যমন্ত্রীর চিঠি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৭: ৪৪
মা ইলিশ রক্ষায় ৩৮ জেলার ১১১ এমপিকে মৎস্যমন্ত্রীর চিঠি
সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়।

অভিযান বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী এসব ডিও লেটার দেন।

আরও পড়ুন

সাংবাদিক এস এম মুন্না আর নেই ১ মিনিট আগে সাংবাদিক এস এম মুন্না আর নেই

চিঠিতে মা ইলিশ সংরক্ষণে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে।

মন্ত্রী জানান, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও আইনত নিষিদ্ধ।

আরও পড়ুন

মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ৩৯ মিনিট আগে মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন ১ ঘণ্টা আগে জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

ডিও লেটারে মন্ত্রী আরও বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় কর্মসূচির সফলতা শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভর করে না। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা জরুরি।

এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন