https://newsbdc.com/national/mvevcb2oo2
উন্নয়নকাজে পরিবেশ সংরক্ষণে প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণে সচেষ্ট থাকার জন্য প্রকৌশলী ও স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যতটা সম্ভব প্রকৃতির ক্ষতি এড়িয়ে স্থাপনা নির্মাণ করতে হবে। প্রকৃতি সংরক্ষণ করা গেলে শেষ পর্যন্ত তা সবার উপকারে আসবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সাংবাদিক এস এম মুন্না আর নেই ১ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যান বহু বছর বন্ধ ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর উদ্যানটি সংস্কার করা হয়েছে এবং নতুন করে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ওসমানী উদ্যান সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করতে গিয়ে অনেক গাছ কাটা হয়েছে। দেশের ও মানুষের প্রয়োজনে স্থাপনা নির্মাণ করতে হলেও যতটা সম্ভব প্রকৃতিকে অক্ষত রাখার চেষ্টা করতে হবে। এতে দীর্ঘ মেয়াদে মানুষই উপকৃত হবে।
আরও পড়ুন
মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ৩৮ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা কিছুটা ভালো বলে তাঁর মনে হয়েছে।
আরও পড়ুন
জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন ১ ঘণ্টা আগে
ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভ দেখতে আসা দর্শনার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে এখানকার পরিবেশ নষ্ট হয় বা ময়লা-আবর্জনা জমে। উদ্যানটির দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি। তাই দর্শনার্থীদের উচিত জায়গাটির পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।