ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা রুখে দেওয়া হবে: রিজভী

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৬: ৪৫
ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা রুখে দেওয়া হবে: রিজভী
সংগৃহীত

ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ প্রতিবারই তাদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ফ্যাসিবাদের দোসরদের সব অপচেষ্টা রুখে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৫২ মিনিট আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

একজন হত্যাকারী (শেখ হাসিনা) হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনা চামচা-তাবেদার দিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছেন। কিন্তু তিনি জনগণের শক্তি মাপতে ভুল করেছেন। এ কারণেই তার লজ্জাজনক পতন হয়েছে।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে দিল্লির কাছে কৃতদাস হয়ে যেতেন। মাশরাফি বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে নড়াইল থাকবে না। নড়াইল কি নেই এখন?

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন