ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

২০২৭ শিক্ষাবর্ষের ৯৮ শতাংশ প্রাথমিক ও ৭০ শতাংশ মাধ্যমিকের বই পৌঁছেছে উপজেলায়

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০: ২১
২০২৭ শিক্ষাবর্ষের ৯৮ শতাংশ প্রাথমিক ও ৭০ শতাংশ মাধ্যমিকের বই পৌঁছেছে উপজেলায়


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য অনুযায়ী, ২৭টি ছাপাখানার শতভাগ কাজ শেষ হয়েছে। তবে আরও ২৩টি প্রেসের কাজ নিয়ে উদ্বেগ রয়েছে সংস্থাটির। এসব ছাপাখানায় বাড়তি নজরদারি করা হচ্ছে, যাতে বইয়ের মান বজায় রেখে নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করা যায়।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৫১ মিনিট আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা কালের কণ্ঠকে বলেন, নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে। কোনো অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছে গেছে। আশা করা হচ্ছে, ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এনসিটিবি সূত্র জানায়, প্রাক্‌-প্রাথমিকের শতভাগ বই পৌঁছে গেছে। প্রথম শ্রেণিতে ৯৮ দশমিক ০৮, দ্বিতীয় শ্রেণিতে ৯৮ দশমিক ১৪, তৃতীয় শ্রেণিতে ৯৮ দশমিক ১৫, চতুর্থ শ্রেণিতে ৯৮ দশমিক ১১ এবং পঞ্চম শ্রেণিতে ৯৮ দশমিক ১০ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে প্রাথমিক স্তরে বই সরবরাহের হার ৯৮ দশমিক ২৪ শতাংশ।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

অন্যদিকে, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯১ দশমিক ২২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ৯১ দশমিক ৯৭, সপ্তম শ্রেণিতে ৯৩ দশমিক ৫৪, অষ্টম শ্রেণিতে ৬২ দশমিক ৮০ এবং নবম-দশম শ্রেণিতে ৩০ দশমিক ২২ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে মাধ্যমিক স্তরে বই সরবরাহের হার ৭০ দশমিক ৩১ শতাংশ।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬ নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ

মাধ্যমিকের বইয়ের মান তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন জানান, ২৭টি প্রেস তাদের শতভাগ কাজ শেষ করেছে। নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ পরে শুরু হওয়ায় এ স্তরের বই কিছুটা পিছিয়ে রয়েছে। তবে দরপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে মোট ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্‌-প্রাথমিকের জন্য ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০, প্রাথমিক স্তরের জন্য ৭ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৩৮ এবং মাধ্যমিক স্তরের জন্য ২২ কোটি ১০ লাখ ৪২ হাজার ৯২৩ কপি বই রয়েছে। এসব বই ছাপাতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা।

আরও পড়ুন

শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬ শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী

তবে ২৩টি ছাপাখানার কাজ নিয়ে এখনো শঙ্কা রয়েছে এনসিটিবির। সংস্থাটির তিনজন সদস্য ও সচিবকে এসব প্রেসের কাজ বিশেষভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৪ নভেম্বর থেকে বাড়তি নজরদারি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগার আশঙ্কার পাশাপাশি নিম্নমানের কাগজে বই ছাপানোর ঝুঁকিও খতিয়ে দেখা হচ্ছে।

এনসিটিবি নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করলেও কয়েকটি ছাপাখানার কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। চুক্তি অনুযায়ী, কাজ শেষ করার জন্য ৭০ দিন সময় দেওয়া হয়েছে। সে হিসাবে কয়েকটি প্রেসের সর্বশেষ সময়সীমা ৯ ডিসেম্বর। তবে তিন-চারটি ছাপাখানার কাজ ডিসেম্বরের মধ্যেও শেষ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন