ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার অভিযোগে মামলা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১: ৩১
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার অভিযোগে মামলা


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নুসরাত তাবাসসুম। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন বসবাস করেন, যাদের মধ্যে কয়েকজন বৃদ্ধ। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাড়ির আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে তিনটি ছাগলও মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন বলেও দাবি করেন তিনি। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, এটি পেট্রোল বোমা হামলা।

ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহলও দেখা গেছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬ নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সংগৃহীত নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন