ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫: ৪২
আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে ঘি ঢালছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছেন। মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণে এর প্রতিফলন দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার আওয়ামী লীগের নাশকতা দমনে তৎপর রয়েছে। অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে ভালো নয় বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে, আর জামায়াত-এনসিপি সেই ঘটনাগুলোকে সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করছে।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬ নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকার কথা বলছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে—এমন প্রত্যাশা থেকে তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস বন্ধের বিষয়ে কার্যকর অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী বক্তব্য থেকে সরে এসে জামায়াত ও তাদের মিত্ররা বিএনপি সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টায় নেমেছে। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন