ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১: ১৭
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল মতিন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম শহীদ। একই সঙ্গে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৪২ মিনিট আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

দলীয় সূত্র জানায়, সম্প্রতি জেলা কার্যালয়ে আয়োজিত মজলিশে শূরার অধিবেশনে শূরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন কমিটির দায়িত্বশীলদের নির্বাচন ও মনোনয়ন চূড়ান্ত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আবদুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই অঞ্চলের টিম সদস্য একেএম শামসুদ্দিন।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

ঘোষিত কমিটিতে নায়েবে আমির হয়েছেন অধ্যাপক আলমগীর সরকার। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, মুফতি আমিনুল ইসলাম ও অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন।

অধিবেশন শেষে নবনির্বাচিত নেতারা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন