https://newsbdc.com/politics/mwhr9ods0s
ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের
রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা দেশে গুপ্ত হামলা, সম্প্রতি জ্বালাও-পোড়াও এবং আহত জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে হামলার প্রতিবাদে’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক। ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বরেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এসব অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
ইশরাক বলেন, ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে থাকছেন। আগামী ডিসেম্বরের ৩০ দিনই তারা রাজপথে থেকে ফ্যাসিবাদের দোসরদের জবাব দিতে প্রস্তুত রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর সেটি মেরামতে প্রধানমন্ত্রীকে কিছুটা সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাত করতে চাইবে, তাদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে ইশরাক বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী সপ্তাহখানেক আগে তাঁকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে এখনো যারা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাঁদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
ইশরাক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।