ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ২০
পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী


সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

রিজভী বলেন, ক্ষমতায় ফিরতে পারলে পতিত ফ্যাসিস্ট শক্তি আবারও দেশের ব্যাংকের অর্থ পাচার করবে। মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবনযাপন করবেন। তাঁদের সেই সুখের স্বর্গে আর ফিরে যাওয়ার সুযোগ হবে না।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করা হবে।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে দক্ষিণ মহানগর বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন। তাঁরা দায়িত্বে থাকলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ভবিষ্যতে যত ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করা হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন