https://newsbdc.com/politics/mwixs28zbk
গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও দলটির নেতাকর্মীদের শিক্ষা হয়নি।
তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি নেই। এসব বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। দলটির সাংগঠনিক তৎপরতা না থাকায় সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসার চেষ্টা চলছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। দলটি দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে এবং ব্যাংকিং খাতের ব্যালান্সশিট লুট করেছে। এসব ক্ষতির দায় না থাকলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
আন্দালিভ রহমান পার্থ বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।