https://newsbdc.com/politics/mwj4drt7r9
জনগণের সমস্যা শুনতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার সর্বস্তরের মানুষের কথা সরাসরি শোনা এবং তাঁদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এ ব্যবস্থার মূল উদ্দেশ্য। নাগরিক দুর্ভোগ, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে ভোগান্তি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ এই বক্সে জমা দেওয়া যাবে।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
উদ্যোগটির বিশেষ দিক হলো, জমা পড়া অভিযোগ ও সমস্যাগুলো মির্জা আব্বাস নিজে তদারকি ও পর্যালোচনা করবেন। এরপর সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা-৮ আসনের বাসিন্দাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাঁদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে তাঁর অন্যতম দায়িত্ব।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
ঢাকা-৮ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।