https://newsbdc.com/politics/mwkhtmglu8
গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: ফারুক
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৫৮ মিনিট আগে
জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না। সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিএনপি রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে দেশের মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারে। বিএনপি মব তৈরি করে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু পরিচালনা এবং দেশের গণতন্ত্র রক্ষা করতে চায়।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বিজিপি) চেয়ারম্যান এস এম শাহাদাত।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারিক, এনডিপির মহাসচিব জামিল আহম্মেদ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম ও এনপিপির মহাসচিব জহির হোসেনসহ জোটের নেতারা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।