https://newsbdc.com/politics/mwlmjfdqwd
আ.লীগ নেতাকর্মীদের অবস্থান নিয়ে দলীয় কর্মীদের নির্দেশনা ইশরাকের
নিজ সংসদীয় আসন ঢাকা-৬-এর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলাকায় পালাক্রমে পাহারা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৫০ মিনিট আগে
পোস্টে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
ইশরাক লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি আরও বলেন, কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে দিন-রাত এ কার্যক্রম চালু রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।