https://newsbdc.com/sara-desh/mwa5379pxq
রাতের আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন মাদরাসা, আইসিইউতে তিন শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মাদরাসাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ২ ঘণ্টা আগে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৪৮ শিক্ষার্থীর মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)—এই তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
অসুস্থ শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক জানান, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ধোঁয়ায় কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।
হাসপাতালে আসা শিক্ষার্থীরা জানান, মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে সেটি পুড়ে গেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।