ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, প্রাণ গেল চালকের

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১: ৪৪
গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, প্রাণ গেল চালকের
সংগৃহীত

ফরিদপুর শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চালক কালাচান (৫৫) মারা গেছেন। আগুন লাগার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকায়।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করা ‘কিশোর তন্ময়’ নামের লোকাল বাসটিতে হঠাৎ আগুন লাগে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, আগুনের ঘটনায় চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

ফরিদপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। এ সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ কর্মকর্তা জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন