ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আ/গুন, সন্দেহভাজন ২ জন আটক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২: ০৯
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আ/গুন, সন্দেহভাজন ২ জন আটক
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনের কাছে ঢাকাগামী লোকাল ট্রেন তিতাস কমিউটারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

আটক ব্যক্তিরা হলেন মো. রনি (২৬) ও মোরছালিন (১৮)।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে সান্টিংয়ের কাজ চলার সময় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পেয়ে দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগি রেখে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া জংশন থেকে ছেড়ে যায়।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, সান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে ওয়াশফিটের দেয়ালের ভেতর থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন।

ওসি আরও জানান, ট্রেনের ‘ট’ বগির আটটি আসন আগুনে পুড়ে গেছে। ‘জ’ বগির আসনগুলোতে ডিজেল স্প্রে করা অবস্থায় পাওয়া গেছে। আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন