ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে পটুয়াখালীর শ্রীরামপুর জমিদারবাড়ি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৩: ২০
প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে  পটুয়াখালীর শ্রীরামপুর জমিদারবাড়ি
সংগৃহীত

পটুয়াখালীর ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন প্রায় ৩০০ বছরের পুরোনো শ্রীরামপুর জমিদারবাড়ি। দুমকী উপজেলায় অবস্থিত মুঘল স্থাপত্যশৈলীর এ স্থাপনাটি আজও বহন করছে জমিদারি শাসন, ঐশ্বর্য, শোষণ ও নির্যাতনের নানা স্মৃতি। জমিদারবাড়িকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে নানা লোককাহিনি।

জনশ্রুতি অনুযায়ী, বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী খানের শাসনামলে (১৭০০-১৭২৭) শিব প্রসাদ মুখোপাধ্যায় ও ভব প্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। শিব প্রসাদ নবাবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁর নাম হয় শিবল খাঁ। এতে খুশি হয়ে নবাব তাঁকে একটি ভাটার আওতায় যতদূর যাওয়া সম্ভব, ততদূর পর্যন্ত জমি এবং ‘মিয়া’ উপাধি প্রদান করেন।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ২ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

পরবর্তী সময়ে শিবল খাঁর ছেলে কালে খাঁ বরিশালের বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। এসব মৌজার জমিদারি কার্যক্রম পরিচালিত হতো শ্রীরামপুরের এ বাড়ি থেকেই। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, প্রতিটি মৌজায় একটি করে দীঘি ও মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেসব দীঘি ও মসজিদের অনেক নিদর্শন এখনো বিভিন্ন এলাকায় টিকে আছে।

স্থাপত্যে জমিদারি আমলের ছাপ

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

জমিদারবাড়ির প্রবেশপথে রয়েছে কারুকার্যখচিত একটি ফটক। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে পুরোনো কয়েকটি প্রাসাদ। স্থাপনাগুলোর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে তৎকালীন স্থাপত্যরীতির পরিচয়। বাড়ির অন্যতম আলোচিত স্থাপনা ‘আন্দার কিল্লা’, যা স্থানীয়ভাবে অন্ধকার কূপ নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থের এ স্থাপনায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি কক্ষ ছিল। চারদিকে প্রাচীরঘেরা কূপটির বিভিন্ন কক্ষে অপরাধীদের আটকে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বলে জনশ্রুতি রয়েছে। সময়ের পরিবর্তনে কূপটি ভরাট হয়ে গেলেও এর প্রাচীরের কিছু অংশ এখনো টিকে আছে। স্থাপনাটি জমিদার আমলের কঠোর শাসন ও নির্যাতনের নানা কাহিনি মনে করিয়ে দেয়।

আশপাশে ছড়িয়ে ঐতিহ্যের নিদর্শন

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

জমিদারবাড়ির আশপাশেও ছড়িয়ে রয়েছে মুঘল স্থাপত্যের বেশ কিছু নিদর্শন। বাড়ির কাছেই রয়েছে কারুকার্যখচিত একটি পুরোনো মসজিদ। স্থানীয় মুসল্লিরা এখনো সেখানে নিয়মিত নামাজ আদায় করেন।

মসজিদের অদূরেই রয়েছে জমিদার কালে খাঁ ও তাঁর স্ত্রী জুলেখার পাশাপাশি দুটি কবর। মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত কবর দুটির নকশা ও গম্বুজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

এ ছাড়া জমিদারবাড়ি থেকে বের হওয়ার পথে রয়েছে গম্বুজ আকৃতির একটি পুরোনো সেতু। বর্তমানে সেতুটির নিচে নদী বা খালের অস্তিত্ব না থাকলেও এর নির্মাণশৈলী অতীতের যোগাযোগব্যবস্থা ও স্থাপত্য ঐতিহ্যের স্মৃতি বহন করছে।

প্রায় তিন শতাব্দীর ইতিহাস, লোককাহিনি ও প্রাচীন স্থাপত্যের সমন্বয়ে শ্রীরামপুর জমিদারবাড়ি পটুয়াখালীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন