ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

কানাডাপ্রবাসী নারী হত্যা: স্বামীসহ পাঁচ আসামির বিচার শুরু

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৩: ৪৮
কানাডাপ্রবাসী নারী হত্যা: স্বামীসহ পাঁচ আসামির বিচার শুরু
সংগৃহীত

বছর তিনেক আগে রাজধানীর দক্ষিণখানে কানাডাপ্রবাসী এক নারীকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার ঘটনায় বিচার শুরু হয়েছে। এ মামলায় নিহতের স্বামীসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম এ আদেশ দেন।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বিচার শুরু হওয়া পাঁচ আসামি হলেন নিহত নারীর স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার এবং খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী। আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে রয়েছেন। শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়। অন্য চার আসামি জামিনে থেকে আদালতে হাজিরা দেন।

আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় কানাডাপ্রবাসী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

মামলার বিবরণে আরও বলা হয়, স্ত্রীকে হত্যার পর আশরাফুল কানাডায় পালিয়ে যান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন