https://newsbdc.com/sara-desh/mwd45ofdui
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
চাঁদপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৫২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী রয়েছেন। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় তিনজন, মতলব দক্ষিণে দুজন, মতলব উত্তরে ছয়জন, হাজীগঞ্জে দুজন, শাহরাস্তিতে তিনজন এবং কচুয়া থানায় একজন রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানা থেকে নয়জন, হাইমচর থেকে একজন এবং ফরিদগঞ্জ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে সদর মডেল থানা থেকে ১০ জন, হাইমচর থেকে দুজন, ফরিদগঞ্জ থেকে তিনজন এবং শাহরাস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এ সময় পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় তিনজন, ফরিদগঞ্জে পাঁচজন, হাজীগঞ্জে দুজন এবং কচুয়া থানায় পাঁচজন রয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।