ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

বাউফলে হাত-পা উদ্ধারের পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ৫৭
বাউফলে হাত-পা উদ্ধারের পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২
সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ ও মাথাসহ শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাঁর একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামে এক নারী ও আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁকে খুঁজতে গিয়ে স্বজনরা কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা যায় বলে অভিযোগ করেন তাঁরা। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।

গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন