ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

ভাঙা সেতুতে আটকে ফায়ার সার্ভিস, পু/ড়/ল ১৮ দোকান ও ২ বসতঘর

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ০৬
ভাঙা সেতুতে আটকে ফায়ার সার্ভিস, পু/ড়/ল ১৮ দোকান ও ২ বসতঘর


রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, রাতে মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে আগুনের কুণ্ডলী বের হতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

অপর ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাতে আগুন লাগার পর ভোর পর্যন্ত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। দোকানের পাশাপাশি বসতঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবারের সদস্য এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে তা নেভানোর চেষ্টা করেন। তাঁর দাবি, খবর পাওয়ার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সড়কের সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় বড় গাড়ি নিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্টেশন মাস্টার আরও জানান, একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, আগুনে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন