ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

বাকেরগঞ্জে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, সাজাপ্রাপ্ত ২

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ০৯
বাকেরগঞ্জে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, সাজাপ্রাপ্ত ২


রোববার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এবং ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলসকাঠি ইউনিয়নে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বাগদিয়া গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।

অন্য একটি অভিযানে একই ইউনিয়ন থেকে আরও এক কেজি গাঁজাসহ দীপ্ত চন্দ্র (২৫) ও সাজিদ আব্দুল্লাহ রাফি (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। দীপ্ত চন্দ্র ওই এলাকার মৃত সান্টু চন্দ্রের ছেলে এবং সাজিদ আব্দুল্লাহ রাফি মৃত আনসার আলী হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সালাউদ্দিন ওরফে সাদ্দাম (৩৮) ১০ বছর এবং মোজাম্মেল (৪০) তিন মাসের সাজাপ্রাপ্ত। সালাউদ্দিন উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের রুস্তুম আলীর ছেলে। মোজাম্মেল বড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের কয়েকটি দল পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন